দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদে মঙ্গলবার (৪ জুলাই) সংশোধনী আরপিও বিল পাস হয়েছে। এরপর বুধবার এ বিষয়ে জানতে নির্বাচন কমিশন ভবনে হাজির হন সাংবাদিকরা। তবে ওই বিলের ব্যাপারে তেমন কিছুই বলেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, আমি অপেক্ষা করছি আইনটা হোক। এখনও আইনটা পাস হয়নি, বিল পাস হয়েছে। বিল এবং আইন এক নয়। বিলি যেটি পাস হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি যদি সম্মতি প্রদান করেন, তাহলে আইন আকারে গেজেট হবে। তখনই বলা সমীচীন হবে। এর আগ পর্যন্ত আমি নিশ্চিত নই, বিলটি কী আকারে প্রকাশিত। তখন আমি কথা বলব এবং বিস্তারিত জানাব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, বিলের কন্টেন্টস নিয়ে এই মুহূর্তে আমি কোনো কথা বলব না। একটু ওয়েট করে যে, মনে হয়, বিলটা আমরা দুই-একদিনের মধ্যে জানতে পারব, মহামান্য রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন কিনা। সম্মতি দিলে তখন সেটি আইনে পরিণত হয়। তখন বলাটা সমীচীন হবে। এটা কিন্তু প্রিমেপ্টিভ হয়ে যাবে। আমি প্রিমেপ্টিভ কোনো মন্তব্য করতে চাচ্ছি না।
প্রসঙ্গত, বিরোধী দলের এমপিদের তীব্র আপত্তির মুখেই মঙ্গলবার সংসদে পাস হয় সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বিল। এদিন বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক আরপিও সংশোধনের আলোচিত বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিরোধী দলের বাছাই কমিটিতে পাঠানো এবং তাদের আনা সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয় কণ্ঠভোটে।