দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হয় সেই লক্ষ্যে সকলের সহযোগিতার প্রয়োজন। এজন্য প্রার্থীদের নির্বাচনি আইন মেনে চলতে হবে। তারা আন্তরিক ও সচেতন যদি না হন তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান কঠিন হয়ে পড়বে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুরে দুই দিনের সফরে এসে সার্কিট হাউসে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানসহ রেঞ্জ ডিআইজি ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেবি