দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ভারত থেকে চার ট্রাকে করে ৩৬ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে এসেছে।
সোমবার (৩ জুলাই) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়ের মধ্যে এ ট্রাকগুলো দেশে প্রবেশ করে।
এর ফলে চাঁপাইনবাবগঞ্জসহ এর আশপাশের বাজারগুলোতে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। এর আগে সপ্তাহজুড়ে ৭০০-১০০০ টাকা কেজি দরে মরিচ বিক্রি হয়েছে খুচরা বাজারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত ৩৬ টন কাঁচা মরিচ স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। আগামীকাল আরও কাঁচা মরিচ আমদানি করবে ব্যবসায়ীরা।
এর আগে, রোববার (২ জুলাই) বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে এসেছে ৩৪ মেট্রিক টন কাঁচা মরিচ। মরিচের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স উষা ট্রেডিং এন এস এন্টারপ্রাইজ ও এস এম করপোরেশন।