দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিলেন বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেট ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।
সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র জায়েদা খাতুন, খুলনার তালুকদার আবদুল খালেক, রাজশাহীর এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও বরিশালের আবুল খায়ের আবদুল্লাহকে (খোকন সেরনিয়াবাত) শপথবাক্য পাঠ করান শেখ হাসিনা।
এ সময় এ পাঁচ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহিম।
সকাল ১০টায় তিন সিটি মেয়রের শপথের পর দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারের মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।
প্রসঙ্গত, এ বছরের ২৫ মে গাজীপুর এবং ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ৫ জুন গাজীপুর এবং ২০ জুন বরিশাল ও খুলনা সিটি করপোরেশনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশিত হয়। সিটি করপোরেশনের আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে।