দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ রোববার (২ জুলাই) বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে এসেছে ৩৪ মেট্রিক টন কাঁচা মরিচ। মরিচের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স উষা ট্রেডিং এন এস এন্টারপ্রাইজ ও এস এম করপোরেশন।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখা সূত্রে জানা গেছে, সরকারের অনাপত্তি সাপেক্ষে প্রতিষ্ঠানগুলো ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করেছে।
বেনাপোল স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স উষা ট্রডিংয়ের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রয়েল বলেন, দেশে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নেয়।
বেনাপোলে কাঁচা মরিচের খুচরা ব্যবসায়ী নাজমুল ইসলাম জানান, কাঁচা মরিচের দাম বেড়ে আজ (রোববার) সকালে বিক্রি হয়েছে ৫০০-৬০০ টাকা কেজিতে। তবে দেশের কোথাও কোথাও ১ হাজার টাকা কেজি দরে মরিচ বিক্রি হচ্ছে বলে জানা গেছে। এখন আমদানি হচ্ছে। দু'একদিনের দিনের মধ্যে কাঁচা মরিচের দাম কমবে।