দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দুতাবাস। সম্প্রতি বিক্ষোভের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিককদের সতর্কর্তা অলম্বন করতে পরামর্শ দিয়েছে দূতাবাস।
বৃহস্পতিবার (২৯ মে) ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এক ডেমোনেস্ট্রশন অ্যালার্টে এ পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের ডেমোনেস্ট্রশন অ্যালার্টে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশজুড়ে বিক্ষোভের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘাতে পরিণত হতে পারে। সহিংসতায় রূপ নিতে পারে এবং খুব কম জ্ঞাতসারে তা ঘটতে পারে।
এ অবস্থায় আপনাকে বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যে কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। এক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন, স্থানীয় অনুষ্ঠানসহ আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন এবং আপডেটের জন্য স্থানীয় সংবাদ মাধ্যম পর্যবেক্ষণ করুন।