দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষ হচ্ছে আজ (শনিবার)। আগামীকাল রোববার (২ জুলাই) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।
ত্যাগের মহিমায় সারা দেশে বৃহস্পতিবার (২৯ জুন) পালিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদ উপলক্ষ্যে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চারদিন ছুটি ছিল। এর পরদিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন।
টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে আগামীকাল রোববার অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।
তবে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন সরকারি বেসরকারি বেশির ভাগ কর্মজীবী তাদের অনেকে এক দুইদিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দুই-তিনদিন লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে সাধারণত ঈদের আগেই বাড়ি যান রাজধানীর মানুষ। কিন্তু এবারের চিত্রটা একটু ভিন্ন। ঈদের দিনেও ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। সব মিলিয়ে ঈদের দিন (বৃহস্পতিবার) ও এর আগের দুইদিনসহ (মঙ্গলবার ও বুধবার) তিনদিনে মোট ঢাকা ছেড়েছে ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন। এর মধ্যে তিনদিনে ঢাকায় ঢুকেছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬ সিম ব্যবহারকারী।
শুক্রবার (৩০ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।