দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো গিয়াস উদ্দিন।
শুক্রবার (২৩ মে) ভোরে চট্টগ্রামের মীরসরাই থানায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে শুক্রবার ভোরে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। সেখান থেকে তাকে নিয়ে আসার জন্য পুলিশের একটি টিম ঢাকায় রওনা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে।
এফএইচ/