দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফায়ার সার্ভিসের চেষ্টায় রাজধানীর মতিঝিলে শাহাজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে। শনিবার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ৬টা ২৮ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে যোগ হয় আরও ৩টি ইউনিট।
প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবরও এখন পর্যন্ত জানা যায়নি।
এফএইচ/