দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূরপঙ্খী-৭ নামক লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৩০ জুন) বেলা বারোটা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বেলা ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ঘটনার দিন বেলা ১১টার দিকে লঞ্চে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে পাঁচটি ইউনিট যায়। এরপর একে একে আরও ইউনিট যোগ দিয়ে মোট ১৩টি ইউনিট কাজ করে।
জানা গেছে, ময়ূরপঙ্খী-৭ লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে।
নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ধনঞ্জয় বলেন, লঞ্চটি চাঁদপুর ঘাটে সকাল থেকে ভিড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চটি যাত্রীশূন্য ছিল। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।