দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রোববার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন।
শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন।
এর আগে গত শুক্রবার প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান।
রোমে বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় ভ্যাটিকানের শীর্ষ নেতা, উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীসহ কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এছাড়াও তিনি উভয় পক্ষের সমৃদ্ধির জন্য ঢাকা ও মার্কোসুর সদস্যদেশগুলোর মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান। সূত্র: বাসস
আরএ