দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ঈদকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে ভিন্ন আঙ্গিকের একটি মৌলিক রোমান্টিক গান, যেখানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী মাহমুদুল হাসান এবং মিরাজুল জান্নাত সোনিয়া। ইতোমধ্যে গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
গানটির কথা ও সুরে যেমন রয়েছে নতুনত্বের ছোঁয়া, তেমনি সংগীত আয়োজনে রাখা হয়েছে আধুনিকতার সমন্বয়। পুরো কাজটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন তানভীর আলম সজীব, যিনি একাধারে গানের কথা, সুর, সংগীত আয়োজন, চিত্রধারণ এবং সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। এর ফলে গানটিতে একটি একক দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট ছাপ পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি শুধু একটি রোমান্টিক গান নয়, বরং অনুভূতির সূক্ষ্ম প্রকাশ এবং ভিজ্যুয়াল উপস্থাপনায় ভিন্নতা আনার একটি প্রয়াস। গানটির চিত্রায়ণ দর্শকদের আবেগের সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করবে।
ঈদ উৎসবকে ঘিরে প্রকাশিত এই গানটি শ্রোতা-দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। খুব শিগগিরই গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হবে।
আরএ