দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকার মিরপুরে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৭টার দিকে মিরপুর ১১ নম্বরের সি ব্লকে একটি ঝুটের গুদাম থেকে এ আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল সাড়ে ৮টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে। এখন আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে।
আরএ