দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিরপুর টেস্টে চতুর্থ দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান তুলে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ বাংলাদেশের মোট লিড দাঁড়িয়েছে ১৭৯ রান।
সোমবার (১১ মে) চতুর্থ দিনের শুরুতে ৩৪ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। দলীয় ১৫ রানে মাহামুদুল হাসান জয় এবং ২৩ রানে সাদমান ইসলাম ফিরে গেলে চাপে পড়ে স্বাগতিক শিবির।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক। দুজন মিলে তৃতীয় উইকেটে ১০৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশের ইনিংসকে মজবুত অবস্থানে নিয়ে যান।
দলীয় ১২৮ রানে শাহিন আফ্রিদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মমিনুল। সাজঘরে ফেরার আগে ৫৬ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এরপর শান্তর সঙ্গে ক্রিজে যোগ দেন মুশফিকুর রহিম। দিনের বাকি সময় আর কোনো উইকেট না হারিয়ে খেলা শেষ করে বাংলাদেশ।
দিন শেষে শান্ত ৫৮ এবং মুশফিক ১৬ রানে অপরাজিত আছেন।
পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে শাহিন আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও হাসান আলী একটি করে উইকেট শিকার করেছেন।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ সব উইকেট হারিয়ে ৪১৩ রান তোলে। জবাবে পাকিস্তান ৩৮৬ রানে অলআউট হলে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।
এমএম/জে আই