দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পঞ্চম দিনে চা-বিরতি হয়ে গেছে। ৩ উইকেটে ১১৬ রান তুলেছে পাকিস্তান। শেষ সেশনে জিততে হলে পাকিস্তানের দরকার ১৫২ রান, বাংলাদেশের লক্ষ্য ৭ উইকেট।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। লিড ২৬৭ রানের। অর্থাৎ পাকিস্তানকে জিততে হলে করতে হবে ২৬৮ রান।
এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। তাসকিন আহমেদের দুর্দান্ত এক ডেলিভারি ইমাম উল হকের (২) ব্যাট ছুঁয়ে চলে গেছে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। ৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৬ রান নিয়ে যায় লাঞ্চ বিরতিতে। এরপর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আজান আওয়াইসকে (১৫) বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। ৫৭ রানে ঘটে পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন।
এরপর পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে থিতু হতে দেননি নাহিদ রানা। তার দুর্দান্ত গতিতে ব্যাট ছুঁইয়ে দিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হয়েছেন মাসুদ (২)। ৬৮ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। এরপর সালমান আগা আর আবদুল্লাহ ফজল ৪৮ রানে অবিচ্ছিন্ন আছেন। সালমান ২১ আর ফজল ৬৬ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান নিয়ে পঞ্চম দিনে খেলতে নামে বাংলাদেশ। লিড ছিল ১৭৯ রানের। সেখান থেকে ২৬৭ রানের লিড পায় নাজমুল হোসেন শান্তর দল।
কেএম