দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল আজহায় প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।
এরপর সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টায় ও সকাল ১০টা ৪৫ মিনিটে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ঈদ জামাত হবে।
এসব ঈদ জামাতে যারা ইমাম ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন তারা হলেন-
প্রথম জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা এহসানুল হক। এ সময় মুকাব্বির হিসেবে থাকবেন আব্দুল হাদী।
দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা মুহীউদ্দিন কাসেম। এ সময় মুকাব্বির হিসেবে থাকবেন হাফেজ কারি মো. আতাউর রহমান।
তৃতীয় জামাতে ইমামতি করবেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। এ সময় মুকাব্বির হিসেবে থাকবেন মো. শহিদ উল্লাহ।
চতুর্থ জামাতে ইমামতি করবেন মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার। এ সময় মুকাব্বির হিসেবে থাকবেন হাফেজ মো. রুহুল আমিন।
পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় মুকাব্বির হিসেবে থাকবেন হাফেজ মো. জহিরুল ইসলাম।
পাঁচটি জামাতের কোনোটিতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা জাকির হোসেন।
উল্লেখ্য, আগামী ১০ জিলহজ ১৪৪৪ হিজরি (২৯ জুন) বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।