দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্ষবরণের শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাবয়ব ও শান্তির পায়রার কিছু অংশ আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারুকলা অনুষদের ডিনকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
শনিবার (১২ এপ্রিল) সকালে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারল ইসলাম শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের লক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের চেষ্টায় বিভিন্ন ধরণের প্রতীকী মোটিফের সাথে প্রতীকী দানবীয় ফ্যাসিস্টের মোটিফ তৈরি করা হয়।
পরিতাপের সাথে জানাচ্ছি যে, আজ শনিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিট এর সময় অনুষদের দক্ষিণ পার্শ্বের গেট সংলগ্ন এলাকায় প্যান্ডেলের ভিতরে থাকা শোভাযাত্রার জন্য নির্মিত বিভিন্ন ধরণের প্রতীকী মোটিফের মধ্যে ফ্যাসিস্টের প্রতীকী মোটিফ কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।
এতে আরো বলা হয়, উক্ত ঘটনা অনুসন্ধানের লক্ষ্যে শাহবাগ থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এফএইচ/