দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার (২৬ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আশিক (২৫), সুজন (২৪), শরীফ (২৩), শহিদুল (২২), রনি (২০), খোকন (৩২), চামেলী বেগম (৩২), পান্নু (৬০), রোমান (৩৫)।
মেহেদী হাসান বলেন, বুধবার (২৬ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে, ডিএমপির মামলায় তিনজন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, চাঁদাবাজির মামলায় তিনজন ও ওয়ারেন্টভুক্ত দুইজন। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
/অ