দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত ভোররাতে রাজধানীর নিউমার্কেট থানা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহ্সীন উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ইকবালকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দুটি মামলা আছে।
ইকবাল হোসেনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জের ‘আব্বা বাহিনীকে’ মদদ দেওয়ার অভিযোগ আছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বছর দশেক আগে কেরাণীগঞ্জে গড়ে ওঠে ‘আব্বা বাহিনী’। ইকবাল হোসেন ও তার ভাই শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাছের উদ্দিনের লোকজনই এই বাহিনীর সদস্য বলে অভিযোগ আছে। আব্বা বাহিনীর বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই, জমি দখলসহ নানা অভিযোগ আছে।
/অ