দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিজিবি -বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে একজন নারী- ও একজন পুরুষ।
বিজিবির এক প্রেস বিঞ্জপ্তিত্বে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
দুই বাংলাদেশি নাগরিক হলেন,মাদারীপুর জেলার বাজিতপুর থানার কমলাপুর গ্রামের নিরোদ বৈদ্যর ছেলে লিটন বৈদ্য (২৭)ও বরিশাল জেলার আগৈল ঝাড়া থানার চাঁদনিশিয়া গ্রামের খলিল উদ্দিনের মেয়ে সানজিদা আক্তার রুমি (২১)।
বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সীমান্তের বেনিপুর বিওপির পাশে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বেনিপুর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার উবায়দুল্লাহ ও বিএসএফের পক্ষে পুটিখালি কোম্পানি কমান্ডার এসি হিমাংগু সরমা।
মহেশপুর (৫৮) বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন এ সময় তারা বিএসএফের হাতে আটক হন। বিএসএফ তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়। পরে রাতে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেওয়া হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) ফভয়েজ উদ্দিন জানান, দুইজনকে থানায় নিয়ে এসেছেন বিজিবি সদস্যরা। একজন নীরকে যশোর জাস্টিস এন্ড কেয়াবে পাঠানো হবে,অন্যজনের নামে মামলা হয়েছে, তাকে আদালতে পাঠানো হবে।
এফএইচ/