দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৭মার্চ) দুপুরে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার (৬ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৬ জনকে গ্রেপ্তার করে।
গ্রেফতাররা হলেন- হত্যা মামলার আসামি ফারুক (৩৮), রানা (২০), নাছির (৩২), রাজিব সিকদার (২০), মেহেদী হাসান সবজি (২০), মুন্না উরফে বোমা মুন্না (২৪), শুকুর আলী (৩২), জানু (৩৬), রাসেল (৪১), জাবেদ (৩৫), মিঠুন (৩২), শহিদুল ইসলাম সোহেল (৩৯), ইসমাইল (২২), আ. রহিম (৪২), সাইদ (১৯), নাজমুল (২৩), নাদিম (২১), মুরাদ (২৫), আলাউদ্দিন (৩০), জনি (২৩), সোহেল রানা (২২), রেদওয়ান হাসান (২১), সোহাগ (২২), জাহিদ (২০), বোরহান উদ্দিন (২৪) ও হাসিব মিট্জ (২৩)।
গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
/অ