দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেয়েকে কোচিং থেকে নিয়ে ফেরার পথে সীমা বেগম (৪০) নামে এক নারী ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এসময় ছিনতাইকারীরা তার কাছে থাকা দুই হাজার টাকা ও কানের দুল ছিনিয়ে নেয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার কেরানীগঞ্জে এ ঘটনা ঘটে।
এদিন রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় সীমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সীমার স্বামী আক্তার হোসেন গণমাধ্যম বলেন, সন্ধ্যার দিকে আমার মেয়েকে কোচিং থেকে নিয়ে ফেরার পথে ছিনতাইকারীরা আমার স্ত্রীকে কুপিয়ে তার কাছে থাকা ২ হাজার টাকা ও তার কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। পরে আমি খবর পেয়ে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার স্ত্রী আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কেরানীগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় সীমা নামে এক নারীকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এফএইচ/