দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকার পর কড়াইল বস্তিতে শুক্রবার মধ্যরাতে অত্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর কড়াইল বস্তির একটি দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ঘণ্টাখারেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কী কারণে এবং কোথা থেকে আগুনের সূত্রপাত, তা এখনও জানা জায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এর আগে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স’মিলে আগুন লাগে। টানা দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, খিলগাঁওয়ে স’মিলে লাগা আগুনের ঘটনায় প্রায় ২০টি দোকান ও দুটি স’মিল পুড়েছে।
এফএইচ/