দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের সহযোগী রিপন আহম্মেদ রিংকুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
র্যাব জানায়, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের মাধ্যমে মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকায় অভিযান চালিয়ে রিপন আহম্মেদ রিংকুকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তিনি যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের একান্ত সহযোগী এবং মিরপুর এলাকার কিশোর গ্যাংয়ের অন্যতম নিয়ন্ত্রণকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী।
মিরপুর থানা সূত্রে জানা যায়, রিংকু মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ও হত্যাকাণ্ডের সঙ্গে তার প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে সচিত্র ভিডিও ফুটেজ পাওয়া গেছে।
গ্রেপ্তার রিংকুর বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এফএইচ/