দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের জনবিরোধী ভূমিকা পুলিশ ও জনগণের মধ্যকার সম্পর্কে গভীর ক্ষত সৃষ্টি করেছে বলে মনে করছে পুলিশ সংস্কার কমিশন।
কমিশন মনে করছে, এর পেছনে পুলিশের নেতৃত্বস্থানীয় অংশের মধ্যে ক্ষমতামুখী হওয়ার প্রবণতা এবং জনবিমুখতার বড় ভূমিকা রয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ সংস্কারের ক্ষেত্রে জনকেন্দ্রিক পুলিশিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে এ সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সেই প্রতিবেদন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে সরকার।
তাতে উল্লেখ করা হয়েছে, পুলিশের জন্য এখন প্রয়োজন তার আওতাভুক্ত এলাকার কমিউনিটির সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা। এ ব্যবস্থায় পুলিশ জনগণের বিপক্ষে নয়, বরং জনতার কাতারে এসে মানবিকতার সঙ্গে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে এবং জনগণের কাছেই দায়বদ্ধ থাকবে। ফলে ভবিষ্যতে যদি জুলাই-আগস্টের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে কমিউনিটি থেকেই প্রথম প্রতিরোধ গড়ে উঠবে। অর্থাৎ জনকেন্দ্রিক পুলিশিং ব্যবস্থা একটি চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম হিসেবে কাজ করবে, যা পুলিশের জবাবদিহিতা বৃদ্ধি করবে এবং পুলিশের কাজে জনসম্পৃক্ততা নিশ্চিত করবে।
জনকেন্দ্রিক পুলিশিং ব্যবস্থা একটি চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম কেন প্রয়োজন তার উদাহরণ দিতে গিয়ে কমিশন প্রতিবেদনে উল্লেখ করেছে, কর্মক্ষেত্রে জনগোষ্ঠীর সঙ্গে পুলিশের প্রাত্যহিক সুনিবিড় সম্পর্ক স্থাপনের মাধ্যমে পরিচালিত কার্যক্রমই জনকেন্দ্রিক পুলিশিং ব্যবস্থা। এটি একটি প্রক্রিয়া, যা জনসম্পৃক্ততা, জনগণের আস্থা ও বিশ্বাস এবং সমন্বয় ও সহযোগিতার ক্ষেত্রকে অগ্রাধিকার প্রদান করে। তবে ঐতিহাসিকভাবে বাংলাদেশে নাগরিক ও পুলিশের সম্পর্ক অবিশ্বাস ও ভয়ের দ্বারা প্রভাবিত। এর মূলে রয়েছে ঔপনিবেশিক যুগের উত্তরাধিকার, যখন পুলিশ শাসকের শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো। এ ঐতিহাসিক প্রেক্ষাপট আজও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সীমিত জনসম্পৃক্ততার মতো সমস্যাগুলো টিকিয়ে রেখেছে, যা নাগরিক ও পুলিশের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে। বিশেষ করে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের জনবিরোধী ভূমিকা পুলিশ ও জনগণের মধ্যকার সম্পর্কে গভীর ক্ষত সৃষ্টি করেছে।
কে