• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

দেশ টিভিসহ ৪ টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছিলেন আরাফাত

দেশ টিভি ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এই চার চ্যানেলগুলো হলো- বাংলাভিশন, এনটিভি, দেশ টিভি ও চ্যানেল২৪। সাবেক প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১৮ জুলাই সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ৩০ মিনিট সম্প্রচার বন্ধ রাখা হয়েছিল এই চ্যানেলগুলোর। তবে, এর মধ্যে বাংলাভিশনের সম্প্রচার আবারও ২২ জুলাই দুপুর ২টার সংবাদের সময় ২০ মিনিটের জন্য বন্ধ করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি’র (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মুহাম্মদ ইমাদুর রহমান একটি গণমাধ্যমকে জানান, বাংলাভিশনসহ ৪ টিভির সম্প্রচার বন্ধ রাখতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিএসসিএলের সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে নির্দেশনা দেন। বিষয়টি সংবাদ মাধ্যমে শুনেছি। আমরা এটি খতিয়ে দেখবো।

এ প্রসঙ্গে বাংলাভিশন কর্তৃপক্ষ জানায়, ১৮ জুলাই বাংলাভিশনের সম্প্রচার ৩০ মিনিটের জন্য এবং ২২ জুলাই দুপুর ২টার সংবাদের সময় আবার ২০ মিনিটের জন্য বন্ধ করা হয়েছিল। উল্লেখ্য, ২২ জুলাই শুধুমাত্র বাংলাভিশনের সম্প্রচার বন্ধ থাকে। সেদিন অন্য কোন চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়নি।

এদিকে, সাবেক প্রতিমন্ত্রী আলী আরাফাত ও বিএসসিএলের সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের কথোপকথনের একটি স্ক্রিনশট গণমাধ্যমকর্মীরা পেয়েছেন। সেখানে বলা হয়, ১৮ জুলাই দুপুর ১২টা ৫৭ মিনিটে ড. শাহজাহান মাহমুদকে ফোন করেন। দুপুর ১টা ১ মিনিটে ড. শাহজাহানকে একটি মেসেজ দেন আরাফাত। মেসেজে তিনি লেখেন দেশ টিভি উইল গো অফ দ্য এয়ার ফ্রম ১৩.১০ পিএম ফর ১০ মিনিটস। প্লিজ কনফার্ম ইফ ইউ গেট দিস মেসেজ রিগার্ডস। এসএমএসের জবাবে ১টা ১১ মিনিটে ড. শাহজাহান লেখেন ইয়েস। এরপর ১টা ৩৩ মিনিটে আরাফাত আরও একটি মেসেজ দেন। সেখানে তিনি লেখেন উই টার্নড ইট অন এগেইন আফটার ১৫ মিনিটস, আকাশ সাবস্ক্রাইবারস এ মেকানিক্যাল ফলট নোটিস আদারস ওয়াচড এ পাসড স্ক্রিন। পরে ১টা ৩৭ মিনিটে ড. শাহজাহান রিপ্লাইতে লেখেন পারফেক্ট। তার এ নির্দেশের পর দেশ টিভি, চ্যানেল ২৪, এনটিভি ও বাংলাভিশন চ্যানেলের সম্প্রচার প্রায় ৩০ মিনিট বন্ধ রাখে বিএসসিএল। পরে আবার চ্যানেলগুলোতে সম্প্রচার সংযোগ দেওয়া হয়।

তথ্যসূত্র বলছে, মূলত আন্দোলনে দমন-পীড়ন ও সহিংসতা লুকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। আর এ কাজে সহায়তা করেছিলেন বিএসসিএলের তৎকালীন চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

বিএসসিএলের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির গণমাধ্যমকে বলেন, বিগত জুলাই আগস্টের আন্দোলন চলাকালে চারটি চ্যানেলের সম্প্রচার সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। এরমধ্যে ১৮ জুলাই সন্ধ্যা ৬টা ৫ মিনিট থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত দেশ টিভির সম্প্রচার বন্ধ ছিল। শুনেছি বাকি তিনটি চ্যানেলেও ৩০ মিনিট করে সম্প্রচার বন্ধ ছিল। এ ব্যাপারে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই।

অন্যদিকে, বিএসসিএলের সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ গণমাধ্যমকে বলেন, ওটা রাষ্ট্রের বিষয় তো, আমরা কিছু করতে পারি না। আমরা হুকুমের দাস। আমি রাজনীতিবিদ না, প্রশাসনের কেউ না, আমি টেকনিক্যাল লোক।

আরও পড়ুন

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

তরুণরা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে: প্রধান উপদেষ্টা

তিনি আরও বলেন, আরাফাত তখন তথ্যমন্ত্রী, উনি তখন সব টেলিভিশনের চার্জে, সবগুলো কিন্তু রাষ্ট্রের টেলিভিশন। তখন রাষ্ট্র যদি বলে সবগুলো টেলিভিশন বন্ধ করে দেন, আমাদের কোনো উপায় আছে? তবে, রাষ্ট্র যদি সবগুলো ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দিতে বলে সেখানে আমরা ২ মিনিট বা ৩ মিনিট কম্প্রোমাইজ করে বন্ধ করেছি। যখন এ রকম কোনো অর্ডার আসে তখন আমি কর্মকর্তাদের বলি দুই কূল রক্ষা করার জন্য।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৮ জুলাই ৪ টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়। তবে, শুধুমাত্র বাংলাভিশনের সম্প্রচার দুইদিন ১৮ ও ২২ জুলাই যথাক্রমে ৩০ ও ২০ মিনিটের জন্য বন্ধ করা হয়।

কে

  • আরাফাত
  • চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর
ইউটিউবে ইরানপন্থি চ্যানেল বন্ধ, ট্রাম্পকে ব্যঙ্গের জেরে তেহরানের প্রতিবাদ
ইউটিউবে ইরানপন্থি চ্যানেল বন্ধ, ট্রাম্পকে ব্যঙ্গের জেরে তেহরানের প্রতিবাদ
ঈদের পঞ্চম দিন যা থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়
ঈদের পঞ্চম দিন যা থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়
‘বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল আইতে আসছে সেনাবাহিনী নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘দূর্বার-সমরে শান্তিতে’’
‘বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল আইতে আসছে সেনাবাহিনী নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘দূর্বার-সমরে শান্তিতে’’
চ্যানেল ২৪-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ চক্রবর্তী আর নেই
চ্যানেল ২৪-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ চক্রবর্তী আর নেই
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।