দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে বাহারুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার। আর এই দায়িত্বে থাকা মো. ময়নুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শেখ সাজ্জাত আলীকে। সেইসঙ্গে এই দায়িত্বে থাকা মো. মাইনুল হাসানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে ৬ আগস্ট রাতে মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
অ