দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ থেকে রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনকারীদের জন্য রাশিয়ান ফেডারেশন সরকারের কোটায় দেশটিতে উচ্চশিক্ষা লাভের সম্ভাব্যতা নিয়ে শিক্ষামূলক সেমিনারের আয়োজন করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউস।
মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভইচেনকভ অংশগ্রহণকারীদের রাশিয়ান ফেডারেশন সরকার কর্তৃক নির্ধারিত কোটার মধ্যে উচ্চতর এবং কর্মমুখী শিক্ষার প্রোগ্রামের জন্য শিক্ষার্থী নির্বাচনের পদ্ধতি এবং প্রার্থীদেরকে অনলাইন প্ল্যাটফর্মে নথি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানান।
পাভেল দভইচেনকভ রাশিয়ার উচ্চ পর্যায়ের শিক্ষা, রাশিয়ায় পড়াশোনার পর সিভিল সার্ভিস ও ব্যবসায় উচ্চ নেতৃত্বের পদে অধিষ্ঠিত বাংলাদেশ থেকে স্নাতকদের অর্জন এবং বাংলাদেশে আগত তরুণদের পেশাগত সম্ভাবনা নিয়ে কথা বলেন।
রুশ দূতাবাস জানায়, বিশ্বজুড়ে প্রতি বছর ৩ লাখেরও বেশি শিক্ষার্থী রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভের জন্য আসে। এই সংখ্যা ক্রমাগতভাবে আরও বাড়ছে। রুশ শিক্ষার মানের প্রতি এই পর্যায়ের আস্থা দেশটিকে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তার ক্ষেত্রে একটি নেতৃস্থানীয় অবস্থানে নিয়ে এসেছে। রুশ ফেডারেশনের উচ্চশিক্ষা ব্যবস্থায় ৭৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্তরের শিক্ষায় ৬৫০টিরও বেশি বিশেষত্ব রয়েছে।
অনুষ্ঠানে ঢাকাস্থ রাশিয়ান হাউসের রাশিয়ান ভাষা কোর্সের শিক্ষক এবং রাশিয়ায় উচ্চশিক্ষা অর্জনকারী বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বক্তব্য রাখেন। সেমিনারে মস্কো স্টেট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি স্টানকিনের দর্শন অনুষদের সহকারী প্রভাষক, মাস্টার অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এম এইচ এম মুসাদ্দিক রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা সম্পর্কে অনলাইনে কথা বলেন এবং রাশিয়ায় পড়াশোনার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
আরএ