দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা কীভাবে পালালো তা আমরা তদন্ত করছি।
শনিবার (১৯ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম, উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার।
সরকারের পালা বদলের পরে দেখলাম আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে গেল? তারা কীভাবে গেল, কেন গেল? এই বিষয়ে সরকার কী কাউকে দায়ী করেছে?
এই প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এই বিষয়ে সরকারের বিষয় ক্লিয়ার। আমরা একটা বিষয় দেখছি কেন এটা হলো? কীভাবে তারা পালালেন। একটা বিষয় কিন্তু স্পষ্ট, ৫-৮ আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না। আর আপনারা জানেন যে, অনেক পুলিশ স্টাইকে ছিল। আমরা শুনছি এই লোকটা পালাচ্ছে ধরতে হবে কিন্তু হয়নি। এই জায়গায় একটা গ্যাপ ছিল। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল তাদের অ্যারেস্ট করার। এখনো চেষ্টা করছি যারা বাংলাদেশে আছে, তাদের গ্রেপ্তার করার। কীভাবে এরা (আওয়ামী লীগের শীর্ষ নেতারা ) পালাল, তদন্ত করছি।
কে