দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার শফিকুল ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে মামলা করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।
সোমবার (২ সেপ্টম্বর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে মামলাটি দায়ের করা হয়।
আদালত পুলিশের পরিদর্শক আব্দুল রশীদ জানান, আগামী ১০ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওইদিন মামলার বিবাদী সাবেক পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে উপস্থিত থাকার নির্দেশ দেন আদালত।
মামলাটির বাদী অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক।
তিনি বলেন, গত ২৬ মার্চ ডিএমপির কমিশনার থাকা অবস্থায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে দেওয়া এক বক্তব্যে খালেদা জিয়া সম্পর্কে মানহানিকর মন্তব্য করেন শফিকুল ইসলাম। ওই ঘটনায় মানহানির অভিযোগে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
এফএইচ