দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার (১৮ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আমি কোনো কিছু পেতে আসিনি। দুর্নীতি ও অনিয়মকে এড়িয়ে মন্ত্রণালয়কে এগিয়ে নিতে হবে। মন্ত্রণালয়ের যেকোনো সমস্যা সমাধানে আমি সচেষ্ট থাকব।’
এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী, অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগমসহ বিভিন্ন বন্দর কর্তৃপক্ষের প্রধান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অ