দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, আগামীতেও হবে না। আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে। আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে।
তিনি বলেন, শেখ হাসিনা গত ১৬ বছরে কিছু অবকাঠামো দিয়ে বাংলাদেশের যা উন্নতি দেখিয়েছে, তার ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করেছে।
তিনি আরও বলেন, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের লিডার প্রয়োজন। আর এই লিডার তৈরির কাজটা করবে আমাদের জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি এই প্লাটফর্মটি একটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হবে কাজ করবে। যা আগামীর বাংলাদেশের জন্য কাজ করে যাবে বলেও জানান তিনি।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরএ