দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আবারও বড় রদবদল করা হয়েছে। এবার একযোগে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ১২ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠুকে অতিরিক্ত পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার পিরোজপুরে বদলি করা হয়েছে।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুবাইয়াত জামানকে অতিরিক্ত পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সুনামগঞ্জে, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার (বিপিএ, সারদা) রাজশাহীতে, অতিরিক্ত উপপুলিশ কমিশনার এসএম জাহাঙ্গীর হাছানকে অতিরিক্ত পুলিশ সুপার নৌপুলিশ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল পুলিশ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুক মিয়াকে অতিরিক্ত পুলিশ সুপার রেলওয়ে পুলিশ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মাকসুদা লিমাকে অতিরিক্ত পুলিশ সুপার পিটিসি টাঙ্গাইল, অতিরিক্ত উপপুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লুকে অতিরিক্ত পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়ায়, অতিরিক্ত উপপুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাতকে অতিরিক্ত পুলিশ সুপার র্যাব, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেনকে অতিরিক্ত পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি অফিস রংপুরে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে সহকারী পুলিশ সুপার (বিপিএ, সারদা) রাজশাহীতে বদলি করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অ