দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোটা সংস্কারকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের তথ্য রোববারের (১৮ আগস্ট) মধ্যে জানাতে সব হাসপাতালকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবীর।
শনিবার (১৭ আগস্ট) কুর্মিটোলা হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানান তিনি।
আহমেদুল কবীর বলেন, ‘গুলিবিদ্ধ আহতদের প্রায় সবার শরীরে ইনফেকশন হচ্ছে, যা তাদের মৃত্যুঝুঁকিতে ফেলছে। আহত সব আন্দোলনকারীর সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’
তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন করতে হবে। ধাপে ধাপে রাজধানীসহ দেশের সব বেসরকারি হাসপাতালে পরিস্থিতি যাচাই করা হবে। আজ থেকে আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতের পরিবর্তনের কাউন্টডাউন শুরু।
চিকিৎসা পেতে কোনো ধরনের বৈষম্য চান না বলেও উল্লেখ করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
অ