দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করবেন।
শনিবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, রোববার (১৮ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন ড. মুহাম্মদ ইউনূস। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থাসহ অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।
ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের দায়িত্বগ্রহণ এবং সমসাময়িক প্রেক্ষাপট তুলতে ধরতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনৈতিকদের ব্রিফ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
অ