• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়
পুরোনো কমিটি বিলুপ্ত

পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

দেশ টিভি ডেস্ক
  ০৭ আগস্ট ২০২৪, ১৪:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুলিশের ইন্সপেক্টর থেকে অধস্তনদের নিয়ে গড়া সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন পুরোনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি করা হয়েছে পুলিশ পরিদর্শক মো. আব্দুল্লাহেল বাকী ও সাধারণ সম্পাদক করা হয়েছে দাউদ হোসেনকে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আপাতত ৩৯ সদস্যের একটি নতুন কমিটি গঠন করা হয়েছে বলে কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন একটি অতি প্রাচীনতম সংগঠন। পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এ সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর থেকে দেশব্যাপী নির্যাতিত জনমানুষের ক্ষোভে পুলিশের অনেক স্থাপনা আজ ক্ষতিগ্রস্ত এবং বহু পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছে। যে সব পুলিশ সদস্য খুনি হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে পুলিশ বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে তারা প্রায় সবাই আজ গা ঢাকা দিয়ে আছে। নিরীহ, নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদের জীবন আজ বিপন্ন। এই ক্রান্তি লগ্নে আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে বিবেকের তাড়নায় তাড়িত হয়ে ঢাকায় অবস্থানরত বেশকিছু সংখ্যক সদস্য গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এক জরুরি বৈঠক করা হয়। তবে সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বহু চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

এমতাবস্থায় সহজেই অনুমিত হয় যে, পতিত স্বৈরাচারের দোসর হিসেবে জনরোষ এড়াতে তারা আত্মগোপন করেছে। তাই পুলিশের এই কঠিন দুঃসময়ে অধস্তন পুলিশ সদস্যদের কাছে সঠিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে উপস্থিত সব সদস্যদের সর্ব সম্মতিক্রমে আগের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কার্যনিবাহী কমিটিতে পুলিশ পরিদর্শক আব্দুল্লাহেল বাকীকে সভাপতি এবং পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বর্তমান সমিতির যোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সব কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সমিতির সদস্যরা গভীর উদ্বেগের সঙ্গে আরো লক্ষ্য করেছে যে, বিলুপ্ত কমিটির পক্ষ থেকে একটি অ-স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যা এরইমধ্যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিতে সব পুলিশ সদস্যদেরকে ৬ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করার ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

‘৩২ নম্বরের বাড়ির ধ্বংসযজ্ঞ দেখার আগে মৃত্যু হলে ভালো হত’

আন্দোলনে নিহতদের পরিবারের ১১ দফা দাবি

নবগঠিত কার্যনিবাহী কমিটি মনে করে, কর্মবিরতি আহ্বানের মাধ্যমে তারা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত রয়েছে। পুলিশ জনগণের সেবক। দেশ ও জনগণের জানমাল রক্ষার স্বার্থে পুলিশ সদা কর্তব্যরত। আমরা এহেন দায়িত্বজ্ঞান বর্জিত কাজ সম্পূর্ণরূপে বেআইনি ও ভিত্তিহীন মর্মে ঘোষণা করছি। নতুন বিজয়ের এ আনন্দ যাতে কোনোভাবেই স্নান না হয় সেদিকে সবার সতর্ক দৃষ্টি আকর্ষণপূর্বক জন আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে স্ব-স্ব দায়িত্ব পালন করার জন্য অধস্তন সব পুলিশ সদস্যকে উদাত্ত আহ্বান করা যাচ্ছে।

নিরীহ, নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদেরকে রক্ষায় সর্বস্তরের জনগণকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানানো যাচ্ছে। আমরা আশা করি অতি শিগগিরই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনবান্ধব নতুন পুলিশ নেতৃত্ব নবযাত্রা শুরু করে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। আমরা আরো ঘোষণা করছি যে, গণধিকৃত দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

কে

  • পুলিশ
  • অ্যাসোসিয়েশন
  • পুরোনো কমিটি
এ সম্পর্কিত আরও খবর
‘থার্টিফার্স্ট নাইটে ঢাকায় অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন’
‘থার্টিফার্স্ট নাইটে ঢাকায় অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন’
হাই-অ্যালার্টে ফায়ার সার্ভিস
হাই-অ্যালার্টে ফায়ার সার্ভিস
বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
চার জেলায় নতুন পুলিশ সুপার
চার জেলায় নতুন পুলিশ সুপার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।