দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নিজ এলাকায় সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ কার্যদিবসে সংসদকে তিনি জানান, এলাকায় ট্রাক প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা চাঁদা দিতে হয়। প্রশাসনের সহায়তা চেয়েও স্থায়ী সমাধান পাওয়া যায়না।
গতকাল প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হয় এই দিনের কার্যদিবস। যা শেষ হয় রাষ্ট্রপতির ভাষনের ওপর আলোচনার মধ্য দিয়ে।
প্রায় ৪ ঘণ্টার সেশনে নানা পর্বে নানা আলোচনা চলে। এর মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী তুলে ধরেন নিজ নির্বাচনি এলাকার মানুষের দুঃখ-দুর্দশার কথা। এলাকার এ চাঁদাবাজি বন্ধে স্পিকারের মাধ্যমে সরকারের সহযোগিতা চেয়েছেন সিলেট-১ (সদর) আসনের এ সংসদ সদস্য।
এ সময় চাঁদাবাজি বন্ধের পাশাপাশি সন্ত্রাসীরা এর মাধ্যমে যে টাকা সংগ্রহ করেছে, তা বাজেয়াপ্ত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এ কে আব্দুল মোমেন।
কে