• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কুমিল্লা

ফুটপাতে চাঁদাবাজি: পুলিশ থেকে ভ্যান ছাড়াতে গুনতে হয় ১৫০০ টাকা

কুমিল্লা প্রতিনিধি
  ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

গ্রাম থেকে শহরে এসে নতুন জীবনের আশায় ব্যবসা শুরু করেছিলেন সবুজ (ছদ্মনাম)। মাত্র ৭০০০ টাকায় কেনা একটি ভ্যানগাড়ি নিয়ে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় ফুটপাতে কাপড় বিক্রি করছিলেন তিনি। দোকান দেওয়ার সামর্থ্য না থাকায় রাস্তার এক কোণে গাড়ি রেখে তার ছোট্ট ব্যবসা মোটামুটি ভালোই চলছিল। কিন্তু প্রতিদিনই তার আয়ের বড় অংশ চলে যাচ্ছে চাঁদাবাজদের হাতে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সবুজ জানান, হঠাৎ করেই পুলিশের অভিযানে তার ভ্যানগাড়ি আটক হয়। পরে গাড়ি ছাড়াতে গুনতে হয় ১৫শ’ টাকা। শুধু পুলিশের হাতে চাঁদা নয়, এলাকার চাঁদাবাজরাও নানাভাবে টাকা দাবি করে। এই চাঁদার বোঝা এতটাই বেশি যে, ব্যবসায় কোনো লাভ থাকছে না।

তার মতোই আরও অনেক হকারের একই অবস্থা। ফুটপাত কিংবা রাস্তার পাশে ব্যবসা করতে গেলে পুলিশের কাছে নিয়মিত চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে কখনো গাড়ি জব্দ হয়, কখনো ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ফুটপাতে চাঁদাবাজি কুমিল্লায় নতুন কিছু নয়। বিভিন্ন সময় এ নিয়ে আলোচনা হলেও পরিস্থিতি বদলায়নি। কান্দিরপাড়সহ শহরের বিভিন্ন সড়কে ফুটপাত এবং সড়কের বড় অংশ দখল করে বসানো হয়েছে ছোট দোকান। ফুটপাতের দখলদারিত্ব এবং চাঁদাবাজির কারণে শহরের পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়।

অভিযোগ রয়েছে, এই চাঁদাবাজি থেকে প্রতি বছর কোটি কোটি টাকা আদায় করা হয়। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক নেতারা এবং পুলিশের একটি অসাধু অংশ এই টাকার ভাগ পায়। কান্দিরপাড় এলাকায় প্রায় দেড়-দুই হাজার ছোট দোকান রয়েছে, যেখানে দিন-রাত শিফট ভাগ করে ব্যবসা চলে। এসব দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করা হয়, আর পুলিশের অভিযানের নাম করে গাড়ি ধরে নিয়ে যাওয়া হয়। গাড়ি ছাড়াতে বাধ্য হয়ে হকারদের টাকা দিতে হয়।

এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, কান্দিরপাড় এলাকায় কয়েকজনকে চাঁদা না দিলে ব্যবসা করা যায় না। পুলিশ এবং এলাকার কিছু নেতা মিলে এই চাঁদাবাজি চালাচ্ছে। এর বিরুদ্ধে কথা বললে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়ে।

চাঁদাবাজি নিয়ে ক্ষোভ থাকলেও কেউ মুখ খুলতে সাহস পান না। অভিযোগ রয়েছে, অনেকেই এই চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন। এদিকে ফুটপাত ও রাস্তা দখল করে বসানো দোকানপাটের কারণে পথচারীরা মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন। চলাচলের জায়গা সংকুচিত হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি জনজীবন প্রতিদিনই বিপর্যস্ত হচ্ছে।

এ বিষয়ে দ্রুত প্রশাসনিক উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারা দাবি করেছেন, চাঁদাবাজি বন্ধ এবং ফুটপাত দখলমুক্ত করতে সুষ্ঠু তদন্ত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। অন্যথায় এই দুর্নীতি ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ করে তুলবে।

সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, কুমিল্লায় ফুটপাতে চাঁদাবাজি ও পুলিশের মাধ্যমে অর্থ আদায় অত্যন্ত নিন্দনীয়। এটি খুচরা ব্যবসায়ীদের জীবন-জীবিকা হুমকির মুখে ফেলছে এবং আইনের শাসনের প্রতি জনআস্থা নষ্ট করছে। আমরা সুশীল সমাজের পক্ষ থেকে দোষীদের দ্রুত শাস্তি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানাই। প্রশাসনকে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যাতে সাধারণ মানুষ নিরাপদে ব্যবসা ও চলাচল করতে পারে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার আহ্বায়ক মো. সাকিব হোসাইন বলেন, এ সকল সংবাদ অত্যন্ত দুঃখজনক। যারা এখনো এসব কর্মকাণ্ডের সাথে জড়িত তারা হয়তো এখনও জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে পারেননি। জুলাইয়ের গণ-অভ্যুত্থান বাংলাদেশের সকল নাগরিককে সমান প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করেছে। এ সকল চাঁদাবাজ এবং অসাধু পুলিশকে আইনের আওতায় আনা হোক। আমি এর তীব্র নিন্দা জানাই।

চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, আমরা এরুকম কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো।

আরএ

  • চাঁদাবজি
  • কুমিল্লা
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় রোড সাইন এর দাবিতে অবস্থান কর্মসূচি
কুমিল্লায় রোড সাইন এর দাবিতে অবস্থান কর্মসূচি
কুমিল্লায় আগুনে পুড়ল শতাধিক দোকান
কুমিল্লায় আগুনে পুড়ল শতাধিক দোকান
‘আ.লীগ পালানোর সময় পাইছে, আপনারা সেটাও পাবেন না’
‘আ.লীগ পালানোর সময় পাইছে, আপনারা সেটাও পাবেন না’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।