দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বচ্ছতার সঙ্গে কাজ করার কথা জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, এখানে দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় দেবো না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই অগ্রগতিকে টেকসই করতে হবে।
রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দলের নির্বাচনি ইশতেহারে পরিবেশের সঙ্গে যে বিষয়গুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। এবং বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনটরিং করা হবে।
এসময় মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য পরিবেশ রক্ষা করতে হবে। পাশাপাশি বায়ু দূষণ প্রতিরোধ এবং বন সংরক্ষণ করতে হবে।
পরিবেশমন্ত্রী আরও বলেন, কাজের জন্য কোন কাঠামো বদলের দরকার হলে সেটা করতে হবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
আগামী ৭ দিনের মধ্যে একশ দিনের কর্ম পরিকল্পনা করতে চান তিনি। কাজের দিক দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে ১ নম্বর করতে চান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
এফএইচ