দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচি শুরু হওয়ার আগের রাতেই রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সময়ের মধ্যে এসব অগ্নিসংযোগ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। গুলিস্তানে রজনীগন্ধা পরিবহন, কলাবাগানে শিকড় পরিবহন ও মিরপুর-১৩ নম্বরে ট্রাস্ট পরিবহনের বাসে অগ্নিসংযোগ করা হয়।
রাত সোয়া ৯টার দিকে গুলিস্তান টোলপ্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৯টা ২৭ মিনিটে আগুন নির্বাপণ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ৯টা ১৫ মিনিটে সদর দপ্তরে খবর আসে রাজধানীর গুলিস্তান টোলপ্লাজার পাশে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়। আর রাত ১০টা ৫০ মিনিটে রাজধানীর কলাবাগানে শিকড় পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে আগুন নেভায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
রাত সাড়ে ১১টার দিকে মিরপুর ১৩ নম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ১১টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ভোট বর্জন ও সরকার পতনের দাবিতে সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ চলছে।
কেএইচ