দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক অভিবাসী দিবসে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ৩ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রেরণ করেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠিয়ে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, সৌদি আরবে নভেম্বর মাসের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা ৬৫ জন বাংলাদেশি কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও ব্লাডমানি হিসেবে আদায় করা ২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার ঢাকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ‘ডেথ কমপেনসেশন ফান্ড’-এ প্রেরণ করা হয়েছে।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে দূতাবাসের শ্রম কল্যাণ উইং সৌদি আরবে মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় জোরদার কার্যক্রম শুরু করেছে। মৃত বাংলাদেশিদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ আদায় আরও দ্রুততর করার জন্য ইতোমধ্যে দুইটি সৌদি ল‘ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।
এ সকল দাবি ও ক্ষতিপূরণ আদায় করে বাংলাদেশে প্রেরণ করায় নিহতদের পরিবার রাষ্ট্রদূতের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও প্রেস রিলিজে জানানো হয়েছে।
ডিপি/