দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ওমরাহ হজ পালনে সৌদি আরব গেছেন অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘কিল হিম’ সিনেমার নির্মাতা মোহাম্মদ ইকবাল।
তিনি আরও জানান, গত মঙ্গলবার রাতে বাংলাদেশ থেকে সৌদি আরব গেছেন অনন্ত জলিল ও বর্ষা। আগামী ১০ দিন সেখানেই থাকবেন তারা।
এই তারকা দম্পতির সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘কিল হিম’। এটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল। এছাড়া বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
গেল বছর ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ছবি 'নিঃস্বার্থ ভালোবাসা' দিয়ে দেশে ও দেশের বাইরে ব্যাপক সুনাম কুড়িয়েছেন আলোচিত এ জুটি। এছাড়াও 'খোঁজ দ্য সার্চ' ও 'মোস্টওয়েলকাম' ছবিগুলোও ব্যবসায় সফল হয়।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ভিন্ন ভিন্ন বিজ্ঞাপনের মডেল হয়ে ব্যাপক আলোচনায় আসেন অনন্ত ও বর্ষা। শুধু তাই নয়, বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছেন এই দুই তারকা।
এফএইচ