দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী লায়লা শামীম ভারতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে ইন্তেকাল করেন তিনি।
পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, লায়লা শামীম দীর্ঘদিন ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক সন্তান ও অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা শোক প্রকাশ করেছেন।
আরএ