দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাগরসৈকত কুয়াকাটায় বিচ হ্যাভেন হোটেলে বর্ণিল আয়োজনে বরিশাল সাংবাদিক ইউনিয়নের দ্বি- বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুয়াকাটা বিচ হ্যাভেন হোটেলের হলরুমে বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) সভাপতি মনিরুল আলম স্বপন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বরিশাল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মহিববুর রহমান মুহিব, বাংলাদেশ ফেডারেল সাংবদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাহ সাদীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. লস্কর নুরুল হক, কুস্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভপতি রাসেদুল ইসলাম বিপ্লবসহ বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, দেশের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনির কারণে অনেক সমস্যা দ্রুত সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
পরে মন্ত্রী সাগরসৈকত কুয়াকাটার ভাঙন এলাকা পরিদর্শন করেন। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় পৃথিবীর অনেক উন্নয়নমূলক কাজ থমকে আছে। তারপরও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং চলমান আছে। কুয়াকাটা সৈকতসহ বিচের ভাঙন রোধে ৯৭৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
এইউ