দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির সহধর্মিণী লায়লা শামীমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে ভারতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান লায়লা শামীম। পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লায়লা শামীম দীর্ঘদিন ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক সন্তান ও অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা শোক প্রকাশ করেছেন।
আরএ