দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, পুলিশ মানবাধিকার ক্ষুণ্ন করছে, যারা রাস্তায় নেমে এসব বলছে আসলে তারাই মানবাধিকার লঙ্ঘন করছে।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
পুলিশ মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে বিএনপি, এ বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, আমরা তো আর রাস্তায় দাঁড়িয়ে মানবাধিকারের কথা বলতে পারি না। যারা তথাকথিত মানববন্ধন করছে, তারা অনেক কিছুই বলতে পারে, এটা ঠিক না। জাতিসংঘ সনদ অনুযায়ী প্রতিটি মানুষের বাঁচার অধিকার ও আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করা হয়েছে। আমি পুলিশ, কিন্তু আগে তো মানুষ। আমারও তো অধিকার আছে, আমার কী বাঁচার অধিকার নেই?
ডিবি প্রধান বলেন, যে পুলিশ জনগণের পুলিশ, যে পুলিশ জনগণের জানমাল রক্ষায় নিয়োজিত, তথাকথিত রাজনীতির নামে সে পুলিশ সদস্যকেও নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এসব ছবি সবার কাছেই আছে। এমনকি পুলিশ হাসপাতালে ভাঙচুর করে অ্যাম্বুলেন্সগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি কী মানবাধিকার লঙ্ঘন নয়? আমরা কার কাছে বিচার চাইব?
তিনি বলেন, ২০১৪ সালে ৩০ এর বেশি পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। একটি দল বা গোষ্ঠী যারা কাজটি করেছিল, তারাই জাতিসংঘের সব আর্টিকেল লঙ্ঘন করছে। বিএনপি ২৮ অক্টোবরের আগেও নানা কার্যক্রম চালিয়েছে। ২৮ অক্টোবরের পরও তারা ধ্বংসাত্মক কার্যক্রম চালায়। তাদের নেতারা পুলিশকে পিটিয়েছে, পুলিশের গাড়িতে হামলা করেছে।
তারা (বিএনপি) হাসপাতালে হামলা চালিয়েছে। অ্যাম্বুলেন্সগুলো পুড়িয়ে দিয়েছে। কোনো সভ্য জাতি এমন কাজ করতে পারে না বলেও মন্তব্য করেন মোহাম্মদ হারুন অর রশীদ।
জেডএ