দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকায় প্রায় সব শ্রেণির মানুষের বসবাস। এদেরমধ্যে নিম্নবিত্ত আর মধ্যবিত্ত মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম লোকাল বাস। প্রতিদিন বিভিন্ন লোকাল বাসেই যাতায়াত করে ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন পেশাজীবীদের। বাধ্য হয়েই চলাচল করতে হয় তাদের।
শনিবার (১৬ সেপ্টেম্বর) মৌচাক মোড়ে বেশ কিছুক্ষণ দাঁড়ালে দেখা যায় মানুষের ভোগান্তির চিত্র।
এ সময় দেখা যায়, মানুষ ঠেলাঠেলি করে বাসে উঠছে। বাসে উঠতে গিয়ে দু-একজনকে পড়ে যেতেও দেখা গেছে। তারপরও থেমে নেই চেষ্টা। এরমধ্যেই কেউ বাসে উঠতে পারছেন, কেউ ব্যর্থ হচ্ছেন। এরপর অপেক্ষা পরবর্তী বাসের জন্য।
এক যাত্রী জানান, অফিস শেষ বাসায় ফিরতে হবে। যত আগে বাসে ওঠা যায়, তত দ্রুত বাসায় ফেরা যাবে।
আবির নামে অন্য একজন বলেন, ঢাকার রাস্তার জ্যাম তো আমাদের নিত্যদিনের সঙ্গী। এ জ্যাম পার করে বাসায় পৌঁছাতে অনেক সময় লাগবে। তাই প্রথম দিকের বাসগুলো ধরা গেলে একটু আগেই বাসায় পৌঁছানো যাবে।
এ সময় প্রত্যেকটি বাসে অতিরিক্ত যাত্রী দেখা গেছে। যারা সিট পাননি তারা দাঁড়িয়ে আছেন বাসের ভেতর। বাসে যেন তিল ধরারও স্থান নেই।
বাসের ভেতর জায়গা না থাকলেও কন্ডাক্টরকে ঠেলে ঠেলে যাত্রী উঠাতে দেখা যায়। কথা হলে তিনি বলেন, মামা কয়জনকে না করবো। সবারই তো যেতে হবে।
রাজধানীবাসীর এই ভোগান্তির আসলে শেষ কোথায়? প্রশ্ন থেকে যায়।
জেডএ