দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০৪১ সালের মধ্যে দেশ হবে উন্নত ও স্মার্ট বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের হাতেই গড়ে উঠবে আগামীর স্মার্ট বিদ্যুৎ ও জ্বালানি খাত।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সিআরআই ও ইয়াং বাংলা আয়োজিত এনার্জি অ্যান্ড ফাইনান্স শীর্ষক লেটস টকের প্যানেলিস্ট হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীর তরুণদের জন্য সমান সুযোগ ও সম্ভাবনা তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত, আধুনিক ও স্মার্ট দেশ হবে। জ্বালানি খাতে উদ্ভাবনী প্রতিযোগিতা বিচরণ খুব শিগগিরই আবার চালু হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ইলেকট্রিক ভেহিক্যাল খাতেও বিনিয়োগ ও উদ্ভাবনী চিন্তা তরুণদের অংশগ্রহণ বাড়বে আগামীতে। নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহের চ্যালেঞ্জ নিয়ে সরকার কাজ করছে। আগামী ১৫ বছরে বিদ্যুৎ খাতে প্রায় ৭৫ বিলিয়ন ডলার প্রয়োজন।
আরএ