দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এখন থেকে নির্ধারিত দামেই এসব পণ্য পাওয়া যাবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নিত্যপণ্যের দাম বেঁধে দিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও প্যাকেটজাত সয়াবিন তেলের দাম ১৬৯ টাকা আর খোলা তেল পাওয়া যাবে ১৪৯ টাকায়।
টিপু মুনশি বলেন, ডিম ও তেলের পাশাপাশি আলুর দামও নির্ধারণ করা হয়েছে। খুচরা বাজারে আলু পাওয়া যাবে কেজিপ্রতি ৩৬ টাকা করে।
পণ্যের দাম যাচাইয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এদিন বিকেল থেকেই অভিযানে নামবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
এ সময় ডিম আমদানির সিদ্ধান্তের কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রথমে অল্প পরিমাণে আমদানি করা হবে। এরপরও যদি দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।
আরএ