দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ভয়াবহ ঝড় ও বন্যায় কয়েক হাজার মানুষের প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে। এ হতাহত এবং নিখোঁজের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৩ সেপ্টেম্বর) লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ মোহাম্মদ আল-দাবাইবার কাছে লেখা একটি চিঠিতে শোক ও সমবেদনা জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী বলেন, পূর্ব লিবিয়া, বিশেষ করে বেনগাজি, আল-বায়দা, দেরনা, সহাত, আল-মারি এবং জাবেল আল-আখদার অঞ্চলে ভূমধ্যসাগরীয় এ ঝড়ের আঘাতের কারণে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় বাংলাদেশের জনগণ, সরকার এবং আমার নিজের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি।
বার্তায় লিবিয়ার জনগণের পাশে বাংলাদেশের জনগণ আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা দুর্যোগে ক্ষতিগ্রস্ত লিবিয়ার জনগণের জন্য ছোট্ট সহায়তা পাঠানোর পদক্ষেপ নিয়েছি।
সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, আমরা নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি। আমি হতাহত এবং নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের জন্য আত্মার অন্তস্থল থেকে গভীর সমবেদনা জানাচ্ছি।
আরএ